রাঙামাটি কাপ্তাই উপজেলা জামায়াতে ইসলামী জুলাই বিপ্লবে আহত যোদ্বাদের সংবর্ধনা দেয়া হয়। এছাড়া শহীদদের স্মরণে আলোচনা সভা বৃহস্পতিবার (১৭জুলাই) সন্ধ্যা ৭টা৩০মিনিটে কাপ্তাই উচ্চ বিদ্যালয় শ্রেণী কক্ষে অনুষ্ঠিত হয়।
কাপ্তাই উপজেলা জামায়াতে ইসলামীর এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নুর জামাল এর সঞ্চালনায় উপজেলা জামায়াতে ইসলামী আমীর হারুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানটি আয়োজন করা হয়।
এসময় তিনি বলেন, যাদের রক্তের বিনিময়ে দ্বিতীয়বার এই দেশ স্বাধীন হয়েছে তাদেরকে নিয়ে এখন পর্যন্ত কারো ভাবনা চোখে পড়েনি। আমরা সবাই দেখেছি একমাত্র আমীরে জামায়াতের নির্দেশে প্রত্যেক শহীদ পরিবারকে ২ লাখ টাকা করে এবং আহতদের খুঁজে-খুঁজে চিকিৎসা ও পুনর্বাসনের উদ্যোগ নিয়েছে। এর সাক্ষী উপস্থিত শহীদ পরিবারের সদস্য ও আহত-পঙ্গুত্ব বরণকারী ভাই-বোনেরা। এই গণঅভ্যুত্থানের ইতিহাস মুছে যেতে দিবে না বাংলাদেশ জামায়াতে ইসলামী।
তিনি আহত ও শহীদ যোদ্ধাদের জন্য দোয়া করেন।
এসময়ে আরও বক্তব্য রাখেন আদর্শ শিক্ষক পরিষদের সেক্রেটারি সফিকুল আলম, জামায়াতে ইসলামী নেতা মাওলানা আমির হোসাইন, জুলাই আহত যোদ্ধা তাহসিন কবির, ইমতিয়াজ আবসার চৌধুরী, ছাত্রশিবিরের চন্দ্রঘোনা সভাপতি শাহাদাত হোসেন, কাপ্তাই সভাপতি ইসরাফিল সৈকত প্রমুখ।
সংবর্ধিত আহত ছাত্ররা হলেন, বিএসপিআই কাপ্তাইয়ের শিক্ষার্থী তাহসিন কবির, শরাফত আলম শাক্কি, ইমতিয়াজ আবসার চৌধুরী, মঈনুল হাসান, প্রবন চন্দ্রনাথ, তাহমিদুল ইসলাম, জাকের হোসেন জাহেদ, আবদুল কাইয়ুম, আদিত্য তালুকদার, আনিসুর রহমান ও শোভন আচার্য।উপজেলা জামায়াতের সেক্রেটারি এবিএম সিরাজুল ইসলাম, সমাজ সেবক নিজাম হোসেন,কাপ্তাই প্রেসক্লাব সভাপতি কবির হোসেন, সাংবাদিক রিপন মারমা প্রমুখ।
