রাঙামাটির কাপ্তাই বাংলাদেশে নৌবাহিনী স্কুল এন্ড কলেজ এসএসসি২৫উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে।
শনিবার (১৯জুলাই)সকাল ১১টায় নৌবাহিনী স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে তিন পার্বত্য জেলার মধ্যে শতভাগ পাস ও চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ষষ্ঠ স্থান অর্জনকারী নৌবাহিনী স্কুল এন্ড কলেজ এর জিপিএ-৫, ৪৭জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়।
শিক্ষা প্রতিষ্ঠানের মনোমুগ্ধকর পরিবেশনায় শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্কুল এন্ড কলেজ গভনিং বডির চেয়ারম্যান ও অধিনায়ক বানৌজা শহীদ মোয়াজ্জম কমডোর আমানত উল্লাহ(জি),এএফডব্লিউসি,পিএসসি, বিএন।
বক্তব্য রাখেন বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ কমান্ডার আলিফ উল্লাহ(শিক্ষা) বিএন ও উপাধ্যক্ষ মো.জাহাঙ্গীর আলম।
প্রধান অতিথি বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ গভনিং বডির চেয়ারম্যান ও অধিনায়ক কমোডোর আমানত উল্লাহ, এএসসি ২০২৫উত্তীর্ণ শিক্ষার্থীদের তিন পার্বত্য জেলার মধ্যে শতভাগ পাস ও চট্টগ্রাম শিক্ষা বোর্ডের মধ্যে ষষ্ঠ স্থান অর্জন করায় ধন্যবাদ জানান।
তিনি বলেন,লেখা পড়া করে দেশ ও জাতির কল্যাণে কাজ কর। শিক্ষাগুরু ও মা-বাবাকে সম্মান কর। দেখবে তুমি তোমার লক্ষ্য স্থানে পৌঁছে যাবে। তোমাদের সকলের জন্য দোয়া রইল।
এসময় স্কুল এন্ড কলেজ গভনিং বডির সদস্য ডাঃ প্রবীর খিয়াং, ,হেডম্যান অরুন তালুকদার, নৌবাহিনী কর্মকর্তা, স্কুল এন্ড কলেজ শিক্ষক ও সংবাদকর্মীগন উপস্থিত ছিলেন।
