back to top

[the_ad id="407"]

শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জুবাইরকে প্রত্যাহার

ডেস্ক রিপোর্ট

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে বহু মানুষ হতাহতের পরও এইচএসসি পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত বিলম্বে জানানোর কারণে শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ও সচিবের পদত্যাগের দাবিতে সারা দেশে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। এর পরিপ্রেক্ষিতে শিক্ষা সচিব সিদ্দিক জোবায়েরকে অপসারণ করা হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি ফেসবুকে লিখেছেন, “মাইলস্টোন ট্রাজেডি পূর্ণাঙ্গ তদন্তে শীঘ্রই কমিটি গঠিত হচ্ছে । শিক্ষার্থীদের ছয় দফা দাবিকে সমন্বয় করে তদন্ত কমিটি গঠিত হবে। ইতোমধ্যে শিক্ষা সচিবকে অপসারণ করা হয়েছে। ন্যায্য যেকোন দাবি মানতে সরকার দায়বদ্ধ।”

মাহফুজ আলম জনপ্রশাসন-বিষয়ক কমিটির সদস্য সচিব হিসেবেও দায়িত্ব পালন করছেন।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme