back to top

[the_ad id="407"]

বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় কাপ্তাই জামায়াতের দোয়া মাহফিল

কাপ্তাই প্রতিনিধি

ঢাকা উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত ঘটনায় হতাহতের জন্য দোয়া মাহফিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামি, কাপ্তাই।

মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যায় কাপ্তাই নতুনবাজার মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ইসলামি ছাত্র শিবির চন্দ্রঘোনা আদর্শ শাখার সভাপতি শাহাদাত হোসেন এর পরিচালনায় সভাপতিত্ব করে কাপ্তাই উপজেলার জামায়াতে ইসলামীর আমীর হারুনর রশিদ।

এসময় দোয়া পরিচালনা করেন কাপ্তাই নতুন বাজার বাইতুল ইলাহ শাহী জামে মসজিদের হাফেজ মোহাম্মদ ইব্রাহিম। বক্তারা বলেন, এ ধরনের দুর্ঘটনা যেন আর না ঘটে, সেজন্য সংশ্লিষ্টদের সচেতন ও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme