back to top

[the_ad id="407"]

ইউএনও’র ৪৫ হাজার টাকার মানবিক সাহায্য, বাঁচতে চায় ইকবাল!

নিজস্ব প্রতিবেদক

দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছেন আনোয়ারা উপজেলার মো. ইকবাল হোসাইন। সম্প্রতি তার দুটি কিডনিই সম্পূর্ণ বিকল হয়ে গেছে। চিকিৎসকরা জানিয়েছেন, এখনই কিডনি প্রতিস্থাপন না করলে তার জীবন রক্ষা করা কঠিন হবে।

গত ২৩ জুলাই আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার ইকবালের পরিবারের পাশে দাঁড়িয়ে ৪৫ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করেন। প্রধান উপদেষ্টার কার্যালয়সহ আরও কয়েকটি জায়গায় আবেদন করিয়ে দিয়েছেন মানবিক ইউএনও।

তবে, কিডনি প্রতিস্থাপন ও নিয়মিত চিকিৎসার বিপুল ব্যয় সামলাতে হিমশিম খাচ্ছে ইকবালের স্ত্রী জেনি আক্তার ও তার তিন কন্যাসন্তান।

জেনি আক্তার বলেন, “স্বামীর চিকিৎসার জন্য সব বিক্রি করে ফেলেছি। এখন মেয়েদের লেখাপড়া বন্ধ হওয়ার পথে। কিডনি প্রতিস্থাপনের খরচ আমাদের সাধ্যের বাইরে।”

ইকবাল হোসাইন আনোয়ারা সদরের একটি ছোট বাসায় অসুস্থ অবস্থায় দিন কাটাচ্ছেন। স্থানীয়রা ও সমাজসেবী সংগঠনগুলোর কাছে তার পরিবার জরুরি সহায়তা কামনা করেছে।

সাহায্যের আবেদন: বিকাশ নম্বর: 01894159142 (জেনি আক্তার), পূবালী ব্যাংক, আনোয়ারা শাখা:
হিসাব নম্বর: 1154101140559। ইকবালের জীবন বাঁচাতে দয়া করে এগিয়ে আসুন। যেকোনো সহায়তা তার পরিবারকে এই দুঃসময়ে সাহস জোগাবে।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme