back to top

[the_ad id="407"]

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির থানা পরিদর্শন

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ওয়াহিদুল হক চৌধুরী কুমিল্লা জেলা পুলিশের অফিস হিসাব শাখা বার্ষিকসহ ২০২৪-২০২৫ অর্থ সনের অর্ধ-বার্ষিক পরিদর্শন করেন।

বৃহস্পতিবার (২৪ জুলাই) বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের সম্মানিত অতিরিক্ত ডিআইজি ( ক্রাইম ম্যানেজমেন্ট) ওয়াহিদুল হক চৌধুরী কুমিল্লা জেলা পুলিশ অফিস হিসাব শাখা বার্ষিকসহ ২০২৪-২০২৫ অর্থ সনের অর্ধ-বার্ষিক পরিদর্শন উপলক্ষ্যে কুমিল্লা জেলায় আগমন করেন। পরিদর্শনকালে অতিরিক্ত ডিআইজি কুমিল্লা জেলা পুলিশ অফিসের হিসাব শাখা পরিদর্শন করেন।

এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলার পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন। এছাড়াও আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন ) রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) শামীম কুদ্দুস ভূঁইয়া সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme