কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবির) অভিযানে কাপ্তাই সড়ক দিয়ে পাচারকালে ৪ হাজার প্যাকেট অরিস সিগারেটসহ নোহা গাড়ি আটক করেছ।
রবিবার (২৭ জুলাই) বিকেল ২টা ৩০ মিনিটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল কাওসার মেহেদী, সিগন্যালস্, এর নেতৃত্বে ওয়াগ্গাছড়া ব্যাটালিয়ন সদর এর ১ নং জিপি গেইট সংলগ্ন চেক পোষ্টে একটি এক্স নোহা মাইক্রোবাস তল্লাশি করে ৪ হাজার প্যাকেট ভারতীয় অরিস সিগারেট আটক করা হয়।
আটককৃত অবৈধ ভারতীয় সিগারেট ও এক্স নোহা গাড়ীর সিজার মূল্য আনুমানিক ২৮ লাখ টাকা বলে জানান।
বর্তমানে আটককৃত ভারতীয় সিগারেট ও এক্স নোহা গাড়ীটি কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) কর্তৃক কাস্টমস অফিসে হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবি সূত্রে জানা যায়।
উল্লেখ্য, একটি সিন্ডিকেট পাহাড় ও নদীপথে বিভিন্নভাবে সিগারেট পাচার করার অভিযোগ পাওয়া যায়।
