back to top

[the_ad id="407"]

কাপ্তাইয়ে ২৮ জন  কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট ও সনদ বিতরণ 

কাপ্তাই প্রতিনিধি

রাঙামাটি কাপ্তাই উপজেলা পর্যায়ে ২০২২-২৩ উচ্চ মাধ্যমিক শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

সোমবার(২৮জুলাই) উপজেলা মিলনায়তনে  সকাল ১১টা থেকে ১টা পযন্ত কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এবং রাঙামাটি জেলা শিক্ষা অফিসের আয়োজনে বলে বিতরণ অনুষ্ঠিত হয়।

উপজেলা  শিক্ষা মন্ত্রনালয়ের  মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগাম এর আওতায়  পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম অনুষ্ঠিত হয়েছে।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করে মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহামুদ হাসান। প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি)নেলী রুদ্র। বিশেষ অতিথির বক্তব্য রাখেন  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রুইহ্লা অং মারমা। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার সোশেল চাকমা।

এসময় আরো বক্তব্য রাখেন  কাপ্তাই সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার মো: হোসেন, কাপ্তাই নৌ বাহিনী স্কুল এন্ড কলেজ এর উপাধ্যক্ষ এম জাহাঙ্গীর আলম,  কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি কবির হোসেন,   কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব হাসান বাবু এবং কাপ্তাই নৌ বাহিনী স্কুল এন্ড কলেজ এর প্রাক্তন শিক্ষার্থী কানিজ ফাতিমা।

উল্লেখ্য, ২৮জন কৃর্তি শিক্ষার্থীদের মাঝে এর আগে ব্যাংকে মাধ্যমিক পর্যায়ে দশ হাজার টাকা এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থীদের ২৫হাজার টাকা দেয়া হয়।

এসময়  বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ,  কৃতি শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme