back to top

[the_ad id="407"]

খাগড়াছড়ি পৌর শহরে ইসলামী আন্দোলন বাংলাদেশ পরিচিতি সভা অনুষ্ঠিত

খাগড়াছড়ি প্রতিনিধিঃ

খাগড়াছড়ি পৌরসভার ৬ নং ওয়ার্ড শালবন ইসলামী আন্দোলন বাংলাদেশ পরিচিতি সভা ও জুলাই শহীদদের স্মরণে দোয়া অনুষ্টিত শুক্রবার (১ আগষ্ট) সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে।

৬নং ওয়ার্ড শালবন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সভাপতি সাইফুল ইসলাম এর সভাপতিত্বে ও হাফেজ আশরাফুল ইসলাম এর সঞ্চালয়ে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখার ভারপ্রাপ্ত সেক্রেটারি মাওলানা রাশেদুল ইসলাম।

শালবন স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত এ সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখার ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা বশির উদ্দিন।

এসময় বক্তারা বলেন, অতি দ্রুত সময়ে স্বৈরাচার হাসিনার বিচার এবং প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত সময়ের মধ্যে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে।

আলোচনা সভা শেষে ২৪-শে জুলাই শহীদদের জন্য মাগফিরাত কামনা ও আহতদের সুস্থতার জন্য দোয়া পরিচালনা করেন মাওলানা রাশেদুল ইসলাম।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme