জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও রাঙ্গামাটি জেলা শ্রমিক দলের সাধারণ কবিরুল ইসলাম কবির এর পিতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিভিন্ন মহল।
রোববার (০৩ আগস্ট) সন্ধ্যা ৬টায় রাঙামাটি জেলা শ্রমিক দলের সাধারণ কবিরুল ইসলাম কবির এর পিতা বিউবো প্রাক্তন কর্মচারী আব্দুল মান্নান (৮৯) বার্ধক্য জনিত ও বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে প্রজেক্ট বাংলা কলোনি নিজ বাসায় মৃত্যুবরণ করেন। (ইন্না-লিল্লাহ… রাজেউন)। মৃত্যুকালে স্ত্রী, ৩ছেলেএবং ৩মেয়ে ও রেখে গেছেন।
মরহুমের মৃত্যুতে রাঙামাটি জেলা বিএনপি, কেন্দ্রীয় জিসাস কমিটি, জেলা শ্রমিক দল,কাপ্তাই উপজেলা বিএনপি,জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়নসহ বিভিন্ন রাজনৈতিক,কাপ্তাই প্রেসক্লাব, সামাজিক সংগঠন, দলীয় নেতৃবৃন্দ নেতার পিতার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানান।
মরহুমের নামাজের জানাজা বাদ এশা প্রজেক্ট পুরাতন বাজার স্কুল মাঠে অনুষ্ঠিত হয় এবং কাপ্তাই বিউবো কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়।
