back to top

[the_ad id="407"]

খাগড়াছড়িতে গণঅভ্যুত্থান দিবসে বিএনপির বিজয় র‍্যালি

মোফাজ্জল হোসেন/খাগড়াছড়ি প্রতিনিধিঃ

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে খাগড়াছড়িতে বিএনপির বিজয় র‍্যালি ও জনসভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল সাড়ে সাড়ে ৪ টার দিকে এ জনসভা অনুষ্ঠিত হয়।

খাগড়াছড়ি সদর উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে শহরের কলাবাগান এলাকা থেকে র‍্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তমঞ্চের সামনে গিয়ে শেষ হয়।

পরে সদর উপজেলা বিএনপির সভাপতি মোঃ মফিজুর রহমান এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এম. এন. আবছার।

বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীণ চন্দ্ৰ চাকমা, যুগ্ম-সম্পাদক অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক আ. রব রাজা, পৌর সভাপতি আবুল হাশেম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme