back to top

[the_ad id="407"]

কাপ্তাইয়ে সাপ্তাহিক হাটবারে পাহাড়ি -বাঙালির মাঝে তারেক জিয়ার ৩১দফা লিফলেট বিতরণ

কাপ্তাই প্রতিনিধি

রাঙামাটির কাপ্তাই উপজেলা বিএনপির আয়োজনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার ৩১দফা মেরামতে লিফলেট বিতরণ করা হয়েছে।

শনিবার (০৯ আগস্ট) সকাল ১১টায় কাপ্তাই আপষ্ট্রিম জেটিঘাট সাপ্তাহিক পাহাড়ি -বাঙালি হাটবারে সকল সম্প্রদায়ের মাঝে এ লিফলেট বিতরণ করা হয়।

কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ জানান, ১৩জুলাই২৩বিএনপির ভারপ্রাপ্ত জনাব তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১দফা তুলে ধরেন। আমরা এই ৩১দফা সাধারণ জনগনের মাঝে জানান দেয়ার জন্য সকল হতে লিফলেট বিতরণ করছি।

এসময় কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, সহ-সভাপতি হারুন অর রশিদ (রতন),সাধারণ সম্পাদক মো ইয়াছিন মামুন, সেচ্ছেসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহসাধারণ মোর্শেদ আলম, জেলা যুগ্নসম্পাদক রাকিব হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্নসম্পাদক আবু বক্কর ছিদ্দিক, মো.বেলাল হোসেন, উপজেলা সেচ্ছেসেবক দলের সদস্য সচিব রফিকুল ইসলাম, জেলা মহিলা দলের সভাপতি পারুল আক্তার, কাপ্তাই উপজেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক তরিক উল্লাহ, ছাত্রদল সদস্য মেহেদী হাসান ফাহিম, কাপ্তাই ইউনিয়ন বিএনপির সাধারণ কামাল হাকিম, উপজেলা জিসাস সভাপতি নুর মোহাম্মদ, বিএনপি নেতা মো সাজ্জাদ হোসেন, ওয়াগ্গা ইউনিয়ন যুবদল আহবায়ক আবুল বশার,যুগ্নসম্পাদক জাহাঙ্গীর আলম ও মো.রাজুপ্রমুখ।এসময় দলের অঙ্গসহযেগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme