back to top

[the_ad id="407"]

কাপ্তাইয়ে ৭দিন পর  বন্ধ করা হল স্প্রিলওয়ের ১৬টি জলকপাট 

কাপ্তাই প্রতিনিধি

৭ দিন পর বন্ধ করা  হলো রাঙামাটির কাপ্তাই স্পিলওয়ের  ১৬টি জলকপাট।

মঙ্গলবার  (১২ আগস্ট) সকাল ৮ টায় কেন্দ্রের  ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান, পানির লেভেল নিচে আসায় ১৬টি জলকপাট বন্ধ করা হয়েছে। সোমবার রাত  ৯ টায়  কাপ্তাই লেকের পানির উচ্চতা ১০৭. ৩৪ ফুট মীনস সি লেভেল এর নীচে নেমে আসায় অথাৎ বিপদসীমার নীচে থাকাতে মঙ্গলবার  (১২ আগস্ট) সকাল ৮ টায় পানি বিদ্যুৎ কেন্দ্রের সবকটি জলকপাট বন্ধ করে দেওয়া হয়েছে।

তিনি আরোও জানান আজ মঙ্গলবার সকাল ৭ টায় কাপ্তাই লেকে পানির উচ্চতা ছিল ১০৭.০৬ ফুট মীনস সি লেভেল। অথাৎ বৃষ্টি না হওয়ায় ধীরে ধীরে লেকে পানির উচ্চতা কমে আসছে।

উল্লেখ্য, কাপ্তাই লেকের পানির উচ্চতা বিপদসীমার উপর অতিক্রম করায়  অথাৎ ১০৯ ফুটের প্রায় কাছাকাছি চলে আসায় গত ৫ আগস্ট দিবাগত রাত ১২ টা ৫ মিনিটে  কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের (কপাবিকে) ১৬ টি জলকপাট ৬ ইঞ্চি করে ছেড়ে দেওয়া হয়েছে। এতে প্রতি সেকেন্ড ৯ হাজার কিউসেক পানি কাপ্তাই লেক হতে কর্ণফুলি নদীতে নিষ্কাশন করা হয়েছিল। পরবর্তীতে বৃষ্টি অব্যাহত থাকায় উজান হতে নেমে আসা পাহাড়ি ঢলে লেকের পানি অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় এরপর কেন্দ্রের জলকপাট দেড় ফুট, পরবর্তীতে আড়াই ফুট এবং সর্বোচ্চ সাড়ে ৩ ফুট পর্যন্ত করে ছেড়ে দেওয়া হয়েছিল। কাপ্তাই লেকের পানির ধারণ ক্ষমতা ১০৯ ফুট মীনস সি লেভেল।

 

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme