back to top

[the_ad id="407"]

কাপ্তাই ইসলামি ছাত্রশিবিরের আলোচনা সভা ও দোয়া মাহফিল

কাপ্তাই প্রতিনিধি

রাঙ্গামাটি কাপ্তাই উপজেলা ইসলামি ছাত্র শিবিরের আয়োজনে শিক্ষা শিবির, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৭আগস্ট) বিকাল ৫টায় শহীদ তিতুমীর একাডেমিতে আব্দুল্লাহ আল নোমানের সঞ্চালনায় এতে  সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির সভাপতি মোহাম্মদ ইস্রাফিল সৈকত। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি মোহাম্মদ রবিউল ইসলাম ও সাবেক জেলা সেক্রেটারি নূর জামাল।

এসময় বক্তারা ইসলামি মূল্যবোধ ও শিক্ষার সঠিক রূপরেখা বাস্তবায়নের জোড় দাবি জানান। এছাড়া
১৯৮১ সনে ১২ আগস্ট তৎকালীন ছাত্রমৈত্রীর নিশৃংস হামলায় শহীদ হওয়া তৎকালীন ঢাবির মেধাবী শিক্ষার্থী ও তরুণ ছাত্রনেতা শহীদ আব্দুল মালেক এর জন্য দোয়া করাসহ শহীদ মালেকের ইসলামি শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠার আন্দোলনের অবদান তুলে ধরেন।

এসময় কাপ্তাই উপজেলা সাবেক ইসলামি ছাত্র শিবির সভাপতি আজগর আলীসহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme