রাঙামাটির কাপ্তাই থানা পুলিশ অভিযান চালিয়ে মাদক মামলার পরোনায়াভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে।
মঙ্গলবার (১৯আগস্ট)কাপ্তাই থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রঘোনা কেপিএম এলাকা হতে মো.আব্দুল মোমিনকে(৪৪)গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আসামি ১নং চন্দ্রঘোনা ইউনিয়ন ৭নং ওয়ার্ড কোব্বাতের ঘোনা মৃত আবুল হোসেনের ছেলে।
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কায় কিসলু (ওসি)জানান, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় আসামিকে গ্রেপ্তার করে রাঙামাটি আদালতে সোপর্দ করা হয়েছে।
