back to top

[the_ad id="407"]

কাপ্তাইয়ে ফের ৬ ইঞ্চি করে ছাড়া হলো স্প্রিলওয়ের ১৬টি জলকপাট

কাপ্তাই প্রতিনিধি

ফের ৬ ইঞ্চি করে ছাড়া হলো রাঙামাটির কাপ্তাই কর্ণফুলী কেন্দ্রের ১৬টি জলকপাট। বুধবার (২০আগস্ট)রাত ৮টার পর ১৬ টি জলকপাট ৬ইঞ্চি করে খুলে দেয়া হয়। ফলে ফলে কাপ্তাই লেক হতে কর্ণফুলী নদীতে ৯হাজার কিউসেক পানি নিষ্কাশন হচ্ছে।

বর্তমানে পানির লেকের উচ্চতা ১০৮.৩৫ মীনস সি লেভেল। লেকের সর্বোচ্চ ধারণ ক্ষমতা ১০৯ মীনস সি লেভেল।

কপাবিকে ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান, হঠাৎ করে গত কয়েকদিন ধরে কাপ্তাই লেকের তীরবর্তী অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকায় মুহূর্তে লেকের পানির উচ্চতা বেড়ে যাওয়ায় পানি বীপদসীমা অতিক্রম করায় ফের দ্বিতীয় বারের মতো স্প্রিলওয়ের ১৬টি জলকপাট ৬ইঞ্চি করে ছাড়া হয়। এতে ভয়ের কোন কারন নেই বলে বিউবো ব্যাবস্থাপক জানান।

গত ১২ আগস্ট সকাল ৯ টায় লেকের পানি কম থাকায় বন্ধ করে দেওয়া হয়েছিল রাঙামাটির কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ১৬ টি জলকপাট।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme