back to top

[the_ad id="407"]

খাগড়াছড়িতে মা-মেয়েকে গলা কেটে হত্যা

মোফাজ্জল হোসেন/খাগড়াছড়ি প্রতিনিধিঃ

খাগড়াছড়ি জেলার রামগড়ে মা ও মেয়েকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২০ আগষ্ট) দিবাগত রাতের কোনো এক সময়ে রামগড় সদর ইউনিয়নের পূর্ব বাগানটিলা এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে।

নিহতরা হলেন, আমেনা বেগম ও তাঁর মেয়ে রায়হানা আক্তার। বিষয়টি নিশ্চিত করেছেন রামগড় থানার ওসি মোহাম্মদ মঈন উদ্দিন।

ওসি বলেন, গতকাল রাতে এই ঘটনা ঘটেছে। ঘটনার সময় বাড়িতে মা ও মেয়ে ছিলেন। আজ বৃহস্পতিবার সকালে তাদের মরদেহ উদ্ধার করা হয়। কীভাবে এই ঘটনা ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme