back to top

[the_ad id="407"]

চট্টগ্রাম বিআরটিএ’র আয়োজনে নিরাপদ সড়ক দিবস-২০২৪ পালিত

নিজস্ব প্রতিবেদক

 

“ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার’ শ্লোগানে চট্টগ্রামে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলেক্ষে র‌্যালি  ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে গত মঙ্গলবার সকালে নিরাপদ সড়ক চাই (নিসচা) চট্টগ্রাম বিআরটিএ, সিএমপি ট্রাফিক বিভাগ, বিআরটিসি, সড়ক ও জনপদ বিভাগ, পরিবহন মালিক প্রতিনিধি, পরিবহন শ্রমিক প্রতিনিধি ও নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর সমন্বয়ে একটি রোড শো ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মোটরযান চালক, মোটরযান মালিক, মোটরযানের যাত্রী, পথচারী ও অভিভাবকদের-কে বিভিন্ন সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয় এবং বিভিন্ন যানবাহনে সচেতনতামূলক স্টিকার লাগানো হয় ।

এ ছাড়াও বিআরটিএ’র  উদ্যোগে সচেতনতা মুলক অভিভাবকদের সমন্বয়ে ছাত্র-ছাত্রীদের মাঝে ট্রাফিক বিভাগের সচেতনতার জন্য স্কুল প্রোগ্রাম ও একটি র‌্যালি নিউমার্কেট মোড় থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।পরে,এক আলোচনা সভার মধ্য দিয়ে কার্যক্রম সমাপ্ত হয়।

নিরাপদ সড়ক চাই (নিসচা) চট্টগ্রাম এর আয়োজনে মো. মাসুদ আলম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব সৈয়দ মাহবুবুল হক, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (ট্রাফিক-উত্তর)-এর এডিসি জনাব কীর্তিমান চাকমা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি, ইস্পাহানি পাবলিক স্কুল এন্ড কলেজ-এর রেক্টর লে.কর্নেল জনাব মোহাম্মদ মঈনুল ইসলাম চৌধুরী উপ-পরিচালক (অব.) ইস্পাহানি পাবলিক স্কুল এন্ড কলেজ-এর প্রিন্সিপাল আহমেদ শাহিন আলরাজী,আরো উপস্থিত ছিলেন বিআরটিএ, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক (ইঞ্জিনিয়ারিং) সৈয়দ আইনুল হুদা চৌধুরী এবং বিআরটিএ, চট্টগ্রাম জেলা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) রায়হান আক্তার উর্থী ।

বক্তারা সড়কে দুর্ঘটনা এড়াতে ও সকলে যাতে নিরাপদে যাতায়ত করতে পারেন,  আর কোন জনকে যেন সড়কে জীবন হারাতে না হয়, সেই জন্য সকলের সহযোগীতা কামনা করেন।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme