কাপ্তাই হ্রদের পানি হ্রাস পাওয়াতে বন্ধ করা রাঙামাটির কাপ্তাই হ্রদের পানি হ্রাস পাওয়াতে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ১৬টি জলকপাট বন্ধ করা হয়েছে।
শনিবার (২৩আগস্ট)বিকাল ৫টায় ১৬টি জলকপাট বন্ধ করেছে কাপ্তাই বিউবো কর্তৃপক্ষ।
কাপ্তাই কপাবিকে ব্যবস্থাপক প্রকৌশলী মাহামুদ হাসান জানান, কাপ্তাই হ্রদের পানি হ্রাস পাওয়ার ফলে শনিবার বিকালে ১৬টি জলকপাট বন্ধ করা হয়েছে। বর্তমানে পানির লেকের উচ্চতা ১০৮.১৫ মীনস সি লেভেল। লেকের সর্বোচ্চ ধারণ ক্ষমতা ১০৯ মীনস সি লেভেল।
উল্লেখ্য গত বুধবার ২০আগস্ট২৫.হ্রদে পানি বিপৎসীমার ওপরে উঠায় ৬ইঞ্চি করে ১৬টি জলকপাট খুলে দেয়া হয়ে ছিল।
