রাঙামাটির কাপ্তাইয়ে স্কুল পর্যায়ে শিক্ষার্থীদের নিয়ে দুর্নীতি প্রতিরোধে চিত্রাঙ্কন, রচনা ও বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৪ আগস্ট) সকাল ১০টায় কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে দুর্নীতি দমন কমিশন সমন্বিত রাঙামাটি জেলা কার্যালয়ের আয়োজনে কাপ্তাই উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় এটি অনুষ্ঠিত হয়।
শিক্ষক নুর জামালের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো শাহাদাৎ হোসেন চৌধুরী। প্রধান অতিথি উপস্থিত থেকে অনুষ্ঠান উদ্বোধন করে কাপ্তাই উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার নেলী রুদ্র। স্বাগত বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও কাপ্তাই উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো কবির হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাঙামাটি জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি জাহাঙ্গীর আলম মুন্না, কাপ্তাই উপজেলা দুর্নীতি কমিটির সহ-সভাপতি ডাক্তার প্রবীর খিয়াং, সহ-সভাপতি নুর বেগম মিতা, সদস্য ও প্রধান শিক্ষক মাহাবুব হাসান।
বির্তক প্রতিযোগিতায় মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহামুদ হাসান এবং বিচারকের দায়িত্ব পালন করেন উপজেলা সহকারী তথ্য অফিসার মো. দেলোয়ার হোসেন, পরিসংখ্যান কর্মকর্তা ফজলে রাব্বি, একাডেমিক সুপারভাইজার সোশেল চাকমা।
বির্তক প্রতিযোগিতায় মাধ্যমিক পর্যায়ে ৪ টি স্কুল অংশ নেয়। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় বড়ইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয় এবং রানার আপ হয় কাপ্তাই উচ্চ বিদ্যালয়।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। এসময় স্কুল প্রধান, শিক্ষক, প্রতিযোগী ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।
