দেশব্যাপী বিএনপি কে নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে চট্টগ্রাম মহানগর শ্রমিক দল,খুলশী থানা শ্রমিক দল ও চট্টগ্রাম ওয়াসা শ্রমজীবী ইউনিয়ন (রেজিঃ ১৬৮৭) একত্রিত হয়ে এক সমাবেশ আয়োজন করে।
গত ২৫ আগস্ট (সোমবার) এই আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস এম শাহ আলম যুগ্ম আহবায়ক মহানগর বিএনপি। বিশেষ অতিথি সৈয়দ ওমর ফারুক,আহবায়ক, লালখান বাজার ওয়ার্ড বিএনপি, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এস এম আজিম সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, মহানগর শ্রমিক দল,চট্টগ্রাম ওয়াসা শ্রমজীবি ইউনিয়ন রেজিষ্ট্রেশন নম্বর ১৬৮৭ এর সভাপতি নুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নওশাদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
পরবর্তীতে চট্টগ্রাম মহানগর শ্রমিক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জনাব এস এম আজম ও অন্যান্য মহানগর নেতৃবৃন্দ, খুলসি থানা শ্রমিক দলের নেতৃবৃন্দ চট্টগ্রাম ওয়াসা শ্রমজীবী ইউনিয়ন রেজিস্ট্রেশন নম্বর ১৬৮৭ এর কার্যালয়ে আলোচনা ও মতবিনিময় করেন।
এ সময়, চট্টগ্রাম ওয়াসা শ্রমজীবি ইউনিয়ন রেজিষ্ট্রেশন নম্বর ১৬৮৭ এর সভাপতি নুরুল ইসলাম বলেন দেশের প্রয়োজনে শ্রমিকদল রাজপথে থাকবে।চট্টগ্রাম শ্রমিক দল কারো রক্তচক্ষু ভয় পায় না।
