back to top

[the_ad id="407"]

পুলিশের অভিযানে কাপ্তাই চেকপোস্টে প্রাইভেটকারসহ ৪ মাদক কারবারি  আটক

কাপ্তাই প্রতিনিধিঃ
  1. রাঙামাটির কাপ্তাই থানা পুলিশ অভিযানে রেশমবাগান চেকপোস্টে হতে মাদক পাচারকালে প্রাইভেটকারসহ চার পাচারকারিকে আটক করেছে পুলিশ। বুধবার (২৭আগস্ট)ভোর ৬টায় প্রাইভেট কারযোগে ১২০লিটার চোলাই মত বস্তাভর্তি করে পাচারের সময় কাপ্তাই পুলিশ তল্লাশি করে মাদক, টয়োটা প্রাইভেটকারসহ ৪মাদক পাচারকারিকে আটক করা হয়। আটক মো. শাহেদুল ইসলাম (২৯) মো. ইব্রাহিম (৩২) চট্রগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নের বাসিন্দা এবং
    সৈকত মহাজন (২৯) ও টিটু দাশ(৩৪) চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার কাশিয়াইশ ইউনিয়ন এর বাসিন্দা। কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কায় কিসলু (ওসি) জানান, বুধবার ভোর ৬ টায় কাপ্তাই থানার চন্দ্রঘোনা ইউনিয়ন এর রেশমবাগান পুলিশ চেক পোষ্টের সামনে থানার এসআই মো আজিজুল হক ও এসআই সুজনের নেতৃত্বে পুলিশ ফোর্স তল্লাশী করে বস্তাভর্তি অবৈধ ১ শত ২০ লিটার চোলাইমদ সহ ৪পাচার কারিকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে থানায় মামলা রুজু পূর্বক রাঙামাটি কোর্টে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme