কাকরাইলে সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরের উপর হামলা এবং ওই এলাকায় সংঘটিত সহিংস ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বিএনপি। দলটি বলেছে, দেশ এই মুহূর্তে গণতান্ত্রিক উত্তরণের এক নাজুক সন্ধিক্ষণে রয়েছে, যার প্রথম পদক্ষেপ জাতীয় নির্বাচন। এই প্রক্রিয়াকে অস্থিতিশীল করার যে কোনো অপচেষ্টা প্রতিহত করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।
বিএনপি ও তার মিত্রদের প্রতি সংযম ও সহনশীলতা বজায় রাখার আহ্বান জানিয়ে বলা হয়, গত বছরের গণঅভ্যুত্থানের চেতনা এবং জনতার শাসনের আদর্শই হতে হবে আমাদের পথনির্দেশক। অস্থিরতা ও সহিংসতা দেশকে পিছিয়ে দেবে, তাই আইনের শাসন ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এখন সময়ের দাবি।
বিএনপি নুরুল হক নুরের দ্রুত সুস্থতা কামনা করেছে এবং এই ঘটনার একটি নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ওয়াসা শ্রমজীবী ইউনিয়ন, রেজিষ্ট্রেশন -১৬৮৭
