back to top

[the_ad id="407"]

কাপ্তাই বিএনপি নেতা বটন মল্লিককে দল হতে বহিষ্কার

কাপ্তাই প্রতিনিধি

কাপ্তাই বিএনপি নেতা অনৈতিক ও সমাজ বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় দলের সকল পদ হতে বহিষ্কার করা হয়েছে। ১নং চন্দ্রঘোনা ইউনিয়নের সহমুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্নসম্পাদক আহবায়ক বটন মল্লিক(৪৩)কে সকল পদ,পদবী হতে বহিষ্কার করা হয়।

২৯আগস্ট (শুক্রবার) রাতে কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, সম্পাদক মো ইয়াছিন মামুন ও সাংগঠনিক সম্পাদক উ থোয়াই মং মারমা লিখিত ভাবে দলীয় প্যাডে উক্ত বটন মল্লিককে বহিষ্কার করে।

বটন মল্লিক চন্দ্রঘোনা কয়লার ডিপো এলাকার সুনীল মল্লিকের ছেলে। গত বুধবার কাপ্তাই থানা পুলিশ মাদকসহ বটন মল্লিককে আটক করলে দলীয়ভাবে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

কাপ্তাই উপজেলা বিএনপির সহ-দফতর সম্পাদক মো. ইব্রাহিম এক প্রেস বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়ে জানান।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme