back to top

[the_ad id="407"]

জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতাল পরিচালনায় চেয়ারপার্সন ডাঃ ইমরান বিন ইউনুস ও ভাইস চেয়ারম্যান জাহিদুল করিম কচি

রানা সাত্তার, চট্টগ্রামঃ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির স্বাস্থ্য বিভাগের আওতায় জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতাল ও নার্সিং ইনিস্টিটিউট পরিচালনার জন্য ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। গতকাল সোসাইটির মহাসচিব ড. কবির মো. আশরাফ আলমের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতাল ও নার্সিং ইনিস্টিটিউটে কাজের সুবিধার্থে সোসাইটির যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে হাসপাতাল ও নার্সিং ইনিস্টিটিউট পরিচালনার জন্য চেয়ারপার্সন হলেন ইন্টারনিস্ট এবং নেফ্রোলজিস্ট প্রফেসর ডাঃ ইমরান বিন ইউনুস। কমিটির ভাইস চেয়ারম্যান হয়েছেন চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব ও দৈনিক আমার দেশ পত্রিকার আবাসিক সম্পাদক মো: জাহিদুল করিম কচি।

১১ সদস্য বিশিষ্ট কমিটির অন্য সদস্যরা হলেন বিডিআরসিএস স্বাস্থ্য পরিচালক, ব্যবসায়ী মনিরুল ইসলাম ইউসুফ, কনসালট্যান্ট ও ডেন্টাল সার্জন ডাঃ এস এম সারোয়ার আলম, সমাজকর্মী গাজী মোঃ সিরাজ উল্লাহ, চট্টগ্রাম সিটি ইউনিট সেক্রেটারি গোলাম বাকী মাসুদ, জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতাল’র সিএমও, জেমিসন রেড ক্রিসেন্ট নার্সিং ইনিস্টিটিউট’র প্রিন্সিপাল, চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের লেভেল অফিসার, জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতাল’র ইনচার্জ।

উক্ত কমিটিতে বর্ণিত হাসপাতাল ও নার্সিং ইনিস্টিটিউট পরিচালনার্থে অফিস সার্কুলারের তারিখ হতে আগামী ৬ মাসের জন্য দায়িত্ব প্রদান করা হল।

মাতৃসদন হাসপাতাল ও নার্সিং ইনিস্টিটিউট এর স্বার্থে যে কোন সময় উক্ত কমিটি পুনর্বিন্যাস অথবা পুনঃগঠন করার ক্ষমতা বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সংরক্ষণ করে।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme