back to top

[the_ad id="407"]

ফের কাপ্তাই লেকে পানি বৃদ্ধি, ৬ ইঞ্চি করে ছাড়া হল ১৬ টি জলকপাট

কাপ্তাই প্রতিনিধি

ভাদ্র মাসে বৃষ্টির ফলে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় ফের ৬ ইঞ্চি করে ছাড়া হলো রাঙামাটির কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ ১৬টি জলকপাট। ফলে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি কাপ্তাই লেক হতে কর্ণফুলী নদীতে নিষ্কাশন হচ্ছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান তথ্য নিশ্চিত করে।

তিনি জানান, হঠাৎ করে লেক তীরবর্তী অঞ্চলে বৃষ্টিপাত হওয়ায় কাপ্তাই লেকের পানির উচ্চতা সোমবার (৮সেপ্টেম্বর ) দুপুর ২ টা ৩০ মিনিটের পর ১০৮.৬৫ ফুট মীনস সি লেভেল অতিক্রম করায় অথাৎ বীপৎসীমা অতিক্রম করায় কেন্দ্রের ১৬ টি জলকপাট ৬ ইঞ্চি করে ছেড়ে দেয়া হয়। ফলে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি কাপ্তাই লেক হতে কর্ণফুলী নদীতে নিষ্কাশন হচ্ছে। উল্লেখ্য কাপ্তাই লেকে পানি ধারণ ক্ষমতা একশ নয় এম এস এল মীনস সি লেভেল।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme