back to top

[the_ad id="407"]

কাপ্তাই হ্রদের পানি বিপদসীমার ওপরে: খোলা হলো স্প্রিলওয়ের ১৬টি জলকপাট

কাপ্তাই প্রতিনিধি

রাঙামাটির কাপ্তাই হ্রদের পানি বিপদসীমার ওপরে উঠায় স্প্রিলওয়ের ১৬টি জলকপাট ৩ফুট করে খুলে দিয়েছে কতৃপক্ষ। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্দের পানি ক্রমেই বেড়ে চলছে।ফলে পানির লেভেল বিপৎসীমার ওপরে উঠায় কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র ব্যবস্থাপক পানি ছাড়ার এই সিদ্ধান্ত নেয়।

বুধবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাতে সাড়ে ৩ ফুট করে পানি ছেড়ে।পরে সকালে আবার ৩ফুট করে ১৬টি জলকপাট পানি ছাড়ে।ফলে প্রতি সেকেন্ডে ৬৩ হাজার কিউসেক পানি কাপ্তাই লেক হতে কর্ণফুলী নদীতে নিষ্কাশন হচ্ছে।

কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র (কপাবিকে) ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান, লেকের পানি অস্বাভাবিক ভাবে বেড়ে যাচ্ছে। উজান হতে নেমে আসা পাহাড়ি ঢলে লেকের পানির উচ্চতা বীপৎ সীমার উপর চলে যাওয়ায় বুধবার(১০ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩ টায় কাপ্তাই কর্ণফুলী বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ১৬ টি জলকপাট সাড়ে ৩ ফুট করে ছেড়ে দেওয়া হয়েছে। তিনি আরোও জানান বুধবার সকাল ৮ টায় কাপ্তাই লেকে পানির উচ্চতা ছিল ১০৮.৯০ ফুট মীনস সি লেভেল। লেকে পানির ধারণ ক্ষমতা ১০৯ ফুট মীনস সি লেভেল।

 

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme