back to top

[the_ad id="407"]

কাপ্তাই হাতির আক্রমণে সিএনজি ভাংচুর, প্রাণে রক্ষা পেল চালক

কবির হোসেন, কাপ্তাই প্রতিনিধি

কাপ্তাই নৌবাহিনী সড়কে বন্যহাতির আক্রমণে সিএনজি ভাংচুররের ঘটনা ঘটেছে। তবে প্রাণে রক্ষা পেয়েছে চালক। কাপ্তাই নৌবাহিনী সড়ক মাইচ্ছাঘোনা নামক এলাকায় ঘটনাটি ঘটেছে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় চালক সিরাজুল ইসলাম নৌবাহিনী সড়ক হতে কাপ্তাই আসার পথে একদল বন্যহাতি সড়কে নেমে এসে গাড়ির ওপর হামলা করে। চালক তার বুদ্ধিমত্তায় গাড়ি থেকে দৌড়ে নেমে প্রাণে রক্ষা পেলেও তাঁর অটোরিকশা টি ভেঙ্গে চুরমার করে দেয়। পরে অন্য লোকদের সহযোগিতায় গাড়িটি উদ্ধার করে নিয়ে আসে।

কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা ওমর ফারুক স্বাধীন জানান, আমাদের আওতায় নিয়মঅনুযায়ী পড়লে আমরা ক্ষতিগ্রস্ত চালককে সরকারি নিয়মানুযায়ী সহযোগিতা করব। তবে এতে সময় লাগতে পারে।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme