সনাতনী সম্প্রদায়ের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পুজা উদযাপন সুষ্ঠুভাবে সম্পাদনের কাপ্তাইয়ে ৩১সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
রবিবার (১৪সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কেন্দ্রে এই সভা অনুষ্ঠিত হয়।
পূজা উদযাপন পরিষদ ও মাঠ মন্দির কমিটির সাথে কাপ্তাই উপজেলা বিএনপির নেতৃবৃন্দ সাথে এক মতবিনিময় সভা করা হয়। কমিটিতে প্রধান সমন্বয়ক হলেন দীপক কুমার ভট্টাচার্য, সহ প্রধান সমন্বয়ক ঝুলন দত্ত, আহবায়ক জগদীশ দাশ এবং সদস্য সচিব প্রিয়তোষ ধর পিন্টু।
কাপ্তাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো ইয়াছিন মামুন এর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কুমার ভট্টাচার্য। প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ। গেস্ট অব অনার হিসাবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক দিলদার হোসেন, কাপ্তাই উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি জাফর আহমেদ স্বপন, যুগ্ম সম্পাদক আবু বক্কর ছিদ্দিক, সাংগঠনিক সম্পাদক উথোয়াই মং মারমা, ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের হিন্দু কল্যান ট্রাস্টের ট্রাস্টির কাপ্তাই উপজেলা প্রতিনিধি ঝুলন দত্ত, কাপ্তাই উপজেলা পুজা উদযাপন ফ্রন্টের সভাপতি জগদীশ দাশ, সাধারণ সম্পাদক লোটাস ভট্টাচার্য, কাপ্তাই উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রিয়তোষ ধর।
এসময় বক্তব্য রাখেন উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি সমলেন্দু বিকাশ দাশ, সাধারণ সম্পাদক উৎপল ভট্টাচার্য।
