back to top

[the_ad id="407"]

হাতে লাঠি নিয়ে দোকান বাসা পাহাড়া, কাপ্তাইয়ে সর্বত্র বানরের জালায় অতিষ্ট

কবির হোসেন, কাপ্তাই:

কাপ্তাইয়ে সর্বত্র বানরের তান্ডব। দোকান বা বাসাবাড়িতে কোন খাবার রাখতে পাড়ছেনা বানরের জ্বালায়। ওৎপেতে থাকে কখন দোকান ফাঁকা পায় তখনই ছু মেরে নিয়ে যায় দোকানে বা বাসায় রাখা খাবার জিনিসপত্র। দোকান ব্যবসায়ীরা হাতে লাঠি নিয়ে দোকান পাহাড়া দেয়।

এদিকে বাসাবাড়িতে রাখা বিভিন্ন খাবারের জিনিস, গাছের ফল সব সাবার করে দিচ্ছে একঝাঁক বানর।

শিল্প এলাকার গৃহিণী হালিমা, কোহিনূর ব্যবসায়ী জানান, বানরের জ্বালায় ঘর ও দোকানের টিন সব নষ্ট হয়ে গেছে। ঝাঁকে ঝাঁকে বানরের দল টিনের উপরে উঠে নাচানাচি দৌড়াদৌড়ি করার কারনে ঘর,ও দোকানের টিন নষ্ট হয়ে গেছে।

দোকান মালিক জাকির ও শাহিন জানান, বানরের যন্ত্রণায় দোকান করতে কষ্ট হচ্ছে হাতে লাঠি নিয়ে বসে থাকতে হয়। এরা সময় পেলেই ছুঁ মেরে দোকান থেকে রুটি, কলা বিভিন্ন খাবার জাতীয় জিনিস নিয়ে চলে যায়।

সুইডিশ মার্কেট হোটেল মালিক মো.জাহাঙ্গীর জানান,  আমাদের দোকান করতে কষ্ট হচ্ছে। এদের যন্ত্রণায় আমরা অতিষ্ঠ হয়ে গেছি। এদের থেকে আমরা রক্ষা পেতে চাই।

কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা ওমর ফারুক স্বাধীন জানান, এরা হল বন্যপ্রাণী প্রাকৃতিক সম্পাদ এরা খাদ্যর সন্ধানে লোকালয়ে আসে। হাতির জন্য আমরা সোলার ফেন্সি করেছি। কিন্তু এরা হল ছোট বন্যপ্রাণী গাছে গাছে থাকে এদের তো এরকম করার কিছু নেই। আমাদের সকলের প্রয়োজন বন্যপ্রাণী রক্ষা করা।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme