back to top

[the_ad id="407"]

ময়লা এবং পচা বাসি খাবার রাখার দায়ে কাপ্তাইয়ে ভোক্তা অধিকারের জরিমানা

নিজস্ব প্রতিবেদক

রাঙামাটি জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযোগের ভিত্তিতে কাপ্তাই নতুন বাজারে অভিযান করছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১১টায় নতুন বাজার নোয়াখালী ভাত ঘরে অভিযান পরিচালনা করা হয়। দোকানে খাওয়ার পানির ড্রামের মুখ খোলা, তার মধ্যে ময়লা এবং পঁচা বাসি খাবার রাখার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫হাজার টাকার জরিমানা আদায় করা হয়।

জরিমানা আদায় করেন রাঙামাটি ভোক্তা অধিকার সহকারী পরিচালক রানা দেব নাথ। তিনি জানান, পর্যটকরা দোকানে খাবার খেতে এলে দেখে খাওয়ার পানি অপরিষ্কার। এছাড়াও পঁচা বাসি খাবার  রাখার অপরাধে জরিমানা করা হয় বলে জানান।

এসময় কাপ্তাই উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো ইলিয়াস অভিযানে প্রসিকিউটর উপস্থিত ছিলেন।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme