রাঙামাটির কাপ্তাই ব্যাটালিয়ন( ৪১ বিজিবি) অভিযানে অবৈধভাবে গাড়িভর্তি বিদেশি সিগারেট পাচারকারীকে আটক করা হয়েছে।
সোমবার (২২সেপ্টেম্বর) সাড়ে বাড়টায় দিকে কাপ্তাই হতে একটি টযোটাকার ভর্তি করে ৪,৪৯০ প্যাকেট প্যাট্রোন (UAE) সিগারেট, ১টি আইফোন, ১টি স্যামসাং মোবাইলসহ পাচারকারী মো.হুমায়ন কবির চৌধুরী প্রকাশ হিরোকে আটক করে।
আটক হিরো কাপ্তাই উপজেলা চিৎমরম ইউনিয়ন এ বসবাসকারী মো.আক্তার হোসেনের ছেলে।
বিজিবি জানান, আটক মালামালের মূল্য ৫৯লাখ১১হাজার টাকা।কাপ্তাই ব্যাটালিয়ন ৪১বিজিবি অধিনায়ক লেঃকর্ণেল কাওসার মেহেদী সিগন্যাল এর নির্দেশ মোতাবেক সুবেদার নায়েব মে.মাসুদ রানার নেতৃত্বে বিজিবি ১নং গেইটএ তল্লাশি করে পাচারকারীকে আটক করা হয়।
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কায় কিসলু (ওসি)জানান, বিকালে ৪১বিজিবি একজন আসামি, একটি গাড়িসহ বিদেশী সিগারেটসহ থানায় দেয়া হয়েছে। আইন অনুযায়ী ব্যবস্থাসহ রাঙামাটি আদালতে সোপর্দ করা হবে বলে জানান।উল্লেখ্য বহুদিন যাবত একটি পাচারকারী সিন্ডিকেট সড়কপথে ও নদী পথে এধরনের বিদেশি সিগারেট পাচার করছে আসছে বলে জানা যায়।
