সনাতন সম্প্রদায়ের সর্বোচ্চ ধর্মীয় উৎসব “শারদীয় দুর্গোৎসব” উপলক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর গুইমারা রিজিয়ন কমান্ডারের পক্ষ হতে মাটিরাঙ্গা উপজেলার ছয়টি পূজা মন্ডপে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে গুইমারা রিজিওনের অধীনস্থ মাটিরাঙ্গা সেনা জোন সদরে এ উপহার প্রদান করা হয়।
এসময় ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আবুল কালাম শামসুদ্দিন রানা পিবিজিএম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, জি, রিজিয়ন কমান্ডার, গুইমারা রিজিয়ন এর পক্ষে মাটিরাঙ্গা কমান্ডার জোন কমান্ডার লেঃ কর্নেল ইব্রাহিম আধহাম পিএসসি জি উপজেলার ৬টি পূজা উদযাপন কমিটির সভাপতিদের হাতে ২৫ হাজার টাকা করে সর্বমোট এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার চেক হস্তান্তর করেন।
অনুদান প্রাপ্ত পূজা মন্ডপ গুলোর মধ্যে রয়েছে, মাটিরাঙ্গা পৌরসভার ৬ নং ওয়ার্ডে অবস্থিত কেন্দ্রীয় শ্রীশ্রী রক্ষাকালী মন্দির, পৌর ৭ নং ওয়ার্ড বলিটিলা সার্বজনীন শংকর মঠ ও গীত আশ্রম দুর্গাপূজা মন্ডপ, পৌর ২ নং ওয়ার্ড কামিনী মেম্বার পাড়ায় অবস্থিত সার্বজনীন রাধা কৃষ্ণ মন্দির, মাটিরাঙ্গা সদর ইউনিয়নের ব্যাঙমারা সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপ, বেলছড়ি ইউনিয়নে অবস্থিত বেলছড়ি কেন্দ্রীয় শিব, কালী ও জগন্নাথ মন্দির, গুনতি ইউনিয়নে অবস্থিত গোমতী কেন্দ্রীয় কালী ও জগন্নাথ মন্দির।
