রাঙ্গামাটি ২৯৯আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীর কাপ্তাই উপজেলা রাইখালী ইউনিয়নে গণসংযোগ ও মতবিনিময় সভা করা হয়েছে।
“আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই “এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী শুক্রবার(২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে নয়টায় রাইখালী বাজার, নারানগিরিতে গণসংযোগ করে। পরে রাইখালী ইউনিয়ন পরিষদ হলরুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
রাইখালী ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ এর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করে চন্দ্রঘোনা থানা জামায়াতের আমির লোকমান হোসেন। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাঙামাটি জেলা জামায়াতে ইসলামি’র আমীর অধ্যাপক আবদুল আলীম।
তিনি বলেন, দায়িত্বশীল, চরিত্রবান ও যোগ্য নেতৃত্ব সৃষ্টির মাধ্যমে শোষনহীন সমাজ ও রাষ্ট্র গঠন করে জনসাধারণের সামগ্রিক কল্যাণ সাধন করতে হবে।
এ সময় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন রাঙামাটি ২৯৯ আসনের জামায়াতের মনোনীত এমপি প্রার্থী এডভোকেট মোক্তার আহম্মদ। এসময় তিনি বলেন, মুসলিম ভ্রাতৃত্ব গড়ে তোলার মাধ্যমে সকল জনগনের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করার মাধ্যমে তাদের আস্থা অর্জন করতে হবে।
বক্তব্য রাখেন জামায়াতে ইসলামি জেলা মজলিস শুরা সদস্য মোহাম্মদ নুরুল করিম, কাপ্তাই উপজেলা শাখার আমীর হারুনুর রশীদ, রাইখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মংক্য মারমা, জামায়াতে ইসলামী রাইখালী ইউনিয়ন শাখার সভাপতি মোহাম্মদ লোকমান, ইউপি সদস্য নাসির উদ্দীন, সংরক্ষিত মহিলা সদস্য মাচিংউ মারমা,মোহাম্মদ সেলিম প্রমুখ।
উক্ত মতবিনিময় সভা ও কর্মসূচিতে কাপ্তাই উপজেলা সহ রাইখালী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল ও কর্মী গণ উপস্থিত ছিলেন।
