back to top

[the_ad id="407"]

খাগড়াছড়িতে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি

মোফাজ্জল হোসেন/খাগড়াছড়ি প্রতিনিধিঃ

খাগড়াছড়িতে স্কুলশিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় জড়িতদের আটকের দাবিতে সকাল-সন্ধ্যা অবরোধের মধ্যেই ১৪৪ ধারা জারি করেছেন জেলা প্রশাসন। আজ শনিবার দুপুর ২টা থেকে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি থাকবে।

খাগড়াছড়ির জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার এক বিজ্ঞপ্তিতে আদেশ দেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, খাগড়াছড়ি পার্বত্য জেলার খাগড়াছড়ি পৌরসভা ও সদর উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং জনগণের জান ও মালের ক্ষতিসাধনের আশঙ্কা রয়েছে। তাই ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ এর ১৪৪ ধারা জারির আদেশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ দুপুর ২টা থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত খাগড়াছড়ি পার্বত্য জেলার খাগড়াছড়ি পৌরসভা ও সদর উপজেলায় এই আদেশ জারি করা হয়।

অবরোধের কারণে খাগড়াছড়ির সঙ্গে ঢাকা, চট্টগ্রাম, রাঙামাটি এবং খাগড়াছড়ি জেলা সদরের ৯ উপজেলার সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme