back to top

[the_ad id="407"]

চন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপি ৩নেতাকে দল হতে বহিষ্কার

কাপ্তাই প্রতিনিধি

কাপ্তাই উপজেলা ১নং চন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপির তিন নেতাকে দলের শৃঙ্খলা ভংগের ফলে দলহতে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকাল ৫টায় কাপ্তাই উপজেলা বিএনপি সভাপতি /সম্পাদক ও সহ-দফতর সম্পাদক দলীয় পেডে এই বহিষ্কার আদেশ দেন।

বহিষ্কার আদেশে লেখা কাপ্তাই ১নং চন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপির মুক্তিযোদ্বা বিষয়ক সম্পাদক মো রুহুল আমিন, মো.দুলাল সদস্য ও শেখ আব্দুল্লাহ শেকু ইউনিয়ন যুগ্নসম্পাদক আহবায়ককে দলের সকল পদ পদবি হতে বহিষ্কার করা হয়েছে।

উল্লেখ্য ১নং চন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপির ১নং ওয়ার্ডের কাউন্সিল ভোটাধিকার প্রয়োগ পরবর্তী সময় সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দের সাথে উপরোক্ত তিনজন অশোভন আচারণ পেশি শক্তি প্রদান করে বিশৃঙ্খলা সৃষ্টি করা হয় এবং সিনিয়র নেতাদের শারীরিকভাবে নির্যাতন করে আহত করার অভিযোগ আনা হয়।

সন্ত্রাসী কর্মকান্ড সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের করে সংগঠন বিরোধী কর্মকাণ্ড করার দায়ে উপরোক্ত তিনজন নেতাকে ইউনিয়ন বিএনপির সকল পদ পদবী হতে বহিষ্কার করা হয়েছে বলে জানান।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme