back to top

[the_ad id="407"]

ফুলবাড়ীয়ায় বিভিন্ন পূজা মন্ডপে তদারকিতে উপজেলা প্রশাসন

ফুলবাড়িয়া প্রতিনিধি

চলছে সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বৃহৎ উৎসব শারদীয় দুর্গোৎসব। সাধ্য অনুযায়ী মন্ডপগুলোকে সাজানো হয়েছে মনের মত করে। আয়োজনে কোন ধরনের ত্রুটি রাখেন নি ভক্তরা। ফুলবাড়ীয়া পৌরসভা ও ১৩টি ইউনিয়নের ৬৫টি মন্ডপে চলছে সনাতনদের আরাধনা। সার্বিক বিবেচনায় সংখ্যার দিকে বেশি ও ব্যয়বহুল মন্ডপ হয়েছে পুটিজানা ইউনিয়নে। রায়বাড়ি ও পন্ডিতবাড়ির মন্ডপ দৃষ্টিনন্দন। সকল মন্ডপের সার্বক্ষনিক খোঁজ খবর রাখছেন উপজেলা প্রশাসনের সর্বোচ্চ কর্তা ব্যক্তি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আরিফুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) শেখ তাকী তাজওয়ার, থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রুকনুজ্জামান।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এর আগে মন্ডপগুলোর দায়িত্বপ্রাপ্তদের সাথে প্রস্তুতিমূলক সভা, সকল মন্ডপের জন্য সরকারী বরাদ্দ প্রাপ্তি নিশ্চিতকরণ, উপজেলার দায়িত্বপ্রাপ্ত টিম লিডারের মোবাইল নম্বর সম্বলিত পোস্টার টানানো নিশ্চিতকরণ, পর্যাপ্ত আলো নিশ্চিতকরণে মন্ডপগুলোতে দুটি করে এসি/ডিসি বাতি, সিসি ক্যামেরা স্থাপন নিশ্চিত করার পাশাপাশি সম্ভাব্য দুস্কৃতিকারীদের প্রতি সাদা পোষাকে নজরদারী বৃদ্ধি করেছেন। এ পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। দুস্কৃতি দমনে আয়োজকদের পাশাপাশি এলার্ট রয়েছেন বিএনপি ও জামায়াত এবং বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতৃবৃন্দ।
এ ছাড়াও আইনশৃঙ্খলার নিশ্চিতকরণে বাংলাদেশ সেনাবাহিনীর, র‌্যাব, পুলিশ, আনসার ভিডিপি’র একাধিক মোবাইল টিম কাজ করছে।

মোঃ হাবিব
ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি
০১৬২৫৮১২৩৩০

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme