রাঙামাটির কাপ্তাই কর্ণফুলী নদীতে বেংগল ডলফিনের আয়োজনে আটজন সাঁতার ৪ঘন্টা ২৫মিনিট সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে । শুক্রবার (৩সেপ্টেম্বর) কাপ্তাই উপজেলা প্রশাসনের সহযোগিতা সকাল ৭টায় কর্ণফুলী নদীর কাপ্তাই কার্গো ডাউন সাইড এলাকা হতে চন্দ্রঘোনা মিশন ঘাট পযন্ত আট সাঁতার ১০কিঃমিঃ সুইমিং সমাপ্তি করে। সাঁতারদের প্রতিপাদ্য বিষয় ছিলো ‘সাঁতার শিখুন সাতাঁর করুন সুস্থ থাকুন জীবন বাঁচান’। অনুষ্ঠানের উদ্বোধন করে কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো রুহুল আমিন। আট সাঁতারু সাঁতার শেষে ফুল দিয়ে গ্রহণ করে কাপ্তাই উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান দিলদার, কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের স্কাউট কমিশনার মাহাবুব হাসান, মিশন হাসপাতাল ডাক্তার বিলিয়ন সংমা, উপজেলা ক্রীড়া সদস্য কাজী মোশাররফ হোসেন ও ছাত্র নেতা মো. ইব্রাহিম প্রমুখ। প্রথম সাঁতারু এ এস এম ফেরদৌসসহ এসময় সকল সাঁতারুদের দেখতে নদীর দু’পাশ জুড়ে শত,শত উৎসহ জনতা ভিড় জমে।
ছবি ও ক্যাপশন-কাপ্তাই বেংগল সাঁতারদের সাথে সাবেক উপজেলা চেয়ারম্যান দিলদার হোসেনসহ অন্যান্য অতিথিবৃন্দ।
কবির হোসেন
কাপ্তাই প্রতিনিধি।
০১৮২৪৯১২১৬৪,০১৫৫৩৭৪৭৪১০.
Kabir Hossen
