back to top

[the_ad id="407"]

জুলুম, অন্যায় ও দুর্নীতি দূর করতে দাঁড়ি পাল্লায় ভোট চাই-পানছড়িতে জাকির

মোফাজ্জল হোসেন,খাগড়াছড়িঃ

জামায়েত যদি জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনা করার দায়িত্ব পায় তবে ইনসাফ ভিক্তিক সমাজ ব্যবস্থা কায়েম হবে। সমাজ থেকে সকল প্রকার জুলুম, অন্যায় ও দুর্নীতি দূর করবে। সকলের ন্যায্য অধিকার বুঝিয়ে দেওয়া হবে। আজ শুক্রবার (৩ অক্টোবর) ২৯৮ নং খাগড়াছড়ি আসনে জামায়াতে ইসলামির

মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ইয়াকুব আলী চৌধুরীর নির্বাচনী প্রচারণাকালে উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি মোঃ জাকির হোসাইন এসব কথা বলেন।

সকাল ১০ থেকে উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি মোঃ জাকির হোসাইন এর নেতৃত্বে সেক্রেটারি হাফেজ নুরুজ্জামান ও প্রচার সম্পাদক আবুল কাশেমসহ বিভিন্ন ইউনিটের দায়িত্বশীলগন লিফলেট বিতরণ ও প্রচারণায় অংশগ্রহণ করেন।

এসময় তিনি ভোটারদের আরও বলেন, জামায়েত ইসলাম দুর্নীতি করে না, করছেও না ও করবেও না এবং রাষ্ট্র ক্ষমতায় আসলে কাউকে করতে দেবে না। তাই আপনারা আগামী নির্বাচনে আপনাদের মূল্যবান ভোট দিয়ে জামায়েত ইসলামীকে রাষ্ট্র পরিচালনা করার সুযোগ করে দিবেন।

সকাল ১০টা থেকে উপজেলা সদর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের হেডমানটিলা, তেতুল টিলা, দমদম ও টিএনটি টিলা এলাকায় ভোটারদের কাছে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme