রাঙামাটির কাপ্তাই বিএফআইডিসি প্রাইমারী স্কুল থেকে শিল্প এলাকা বটগাছ পযন্ত সড়টির বেহাল অবস্থা। দীর্ঘ ১৫বছরেও এটি সংস্কার করা হয়নি।সড়কটি সারা শরীরে ক্ষত, সংস্কার বা মলম দেয়ারমত কেউ নেই। অত্র সড়কটি পাশে রয়েছে বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট, বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশন শাখা, টিকে টিম্বার কারখানা, স্কুল,মাদরাসাসহ অসংখ্য প্রতিষ্ঠান। ১৫বছর পূর্বে আ’লীগের সংসদ সদস্য দীপংকর তালুকদার এটি রাঙামাটি জেলা পরিষদ অর্থায়নে সংস্কার করা হয়েছিল। এর পর আর এটি সংস্কার করা হয়নি। আধা কিঃমিঃ জায়গা জুড়ে সড়টির মধ্যে বড়,বড় গর্ত হওয়ার দরুণ স্কুল, কলেজ,মাদরাসা শিক্ষার্থী এবং পথচারীদের হরহামেশাই দূর্ঘটনাসহ বিভিন্ন সমস্যা পড়তে হচ্ছে। প্রাইমারি স্কুলের ৫ম শ্রেণীর শিক্ষার্থী সাদ্দাম,জানান আঙ্কেল দেখুন বই, খাতা নষ্ট হয়ে গেছে। সড়কটির খাদে পড়ে। এই সড়কি কি আর ঠিক করা হবেনা।এছাড়া কলেজ, মাদরাসা ও সড়কে চলাচল পরিবহণ চালকরা সড়কটি সংস্কার করার বিষয়ে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছে। মাদরাসা শিক্ষক হাফেজ আজিজ ছিদ্দিক জানান,এই সড়কটি দীর্ঘ বছর যাবত সংস্কার না করার ফলে সারা শরীরে ক্ষত বা গর্ত হওয়ার দরুণ চলাচলে খুবি কষ্ট হচ্ছে। এটি দ্রুত সংস্কার করার দাবি জানান। কাপ্তাই ৪নং ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান মজিবুর রহমান জানান, দীর্ঘ ১৫/১৬বছর আগে এটি রাঙামাটি জেলা পরিষদ অর্থায়নে করা হয়েছিল। এর পর আর সংস্কার না করার ফলে সড়কটির বেহাল অবস্থা। এটি সড়ক ও জনপদ বিভাগের কোন সড়ক নয়। প্যানেল চেয়ারম্যান আরও জানান আমরা সড়কটি সংস্কার করার জন্য রাঙামাটি জেলা পরিষদকে অবগতি করা হয়েছে বলে জানান।
ছবি ও ক্যাপশন-কাপ্তাই বিএফআইডিসি প্রাইমারী স্কুল থেকে শিল্প এলাকা বটগাছ পযন্ত সড়কটির বেহাল অবস্থা।
[the_ad id="407"]
কাপ্তাই বিএফআইডিসি প্রাইমারী স্কুল থেকে শিল্প এলাকা সড়কটি বেহাল অবস্থা
কবির হোসেন, কাপ্তাইঃ
