back to top

[the_ad id="407"]

মসজিদ মূল্যবোধ ও আদর্শের প্রধান কেন্দ্র: মেয়র ডা. শাহাদাত হোসেন

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, “মসজিদ শুধু ইবাদতের স্থান নয়; এটি নৈতিকতা, ঐক্য ও মানবিক মূল্যবোধ গঠনের প্রধান কেন্দ্র।”

শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে চন্দনাইশ উপজেলার বরমা ইউনিয়নের সাতঘাটিয়া পুকুরপাড় সংলগ্ন রাউলিবাগ বায়তুল আমান জামে মসজিদের পুনঃনির্মাণ কাজের পরিদর্শনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মেয়র বলেন, সমাজ থেকে অস্থিরতা ও অবক্ষয় দূর করতে এবং মানুষের মধ্যে শান্তি প্রতিষ্ঠায় ধর্মীয় মূল্যবোধের বিকল্প নেই। মসজিদে মানুষ একত্রিত হয়ে শুধু নামাজ আদায় করে না, একে অপরের সুখ-দুঃখ ভাগাভাগি করে ও ঐক্যের বন্ধন তৈরি করে।

তিনি আরও বলেন, “পুনঃনির্মাণকাজ সম্পন্ন হলে রাউলিবাগ বায়তুল আমান জামে মসজিদ হবে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এক ইবাদতখানা। মসজিদের যেকোনো প্রয়োজনেই আমি পাশে থাকব, ইনশাআল্লাহ।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক নাজিমুল হক চৌধুরী এবং সঞ্চালনা করেন বরমা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাওলানা আজিজুর রহমান।

এসময় আরও উপস্থিত ছিলেন— মো. হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক, রাউলিবাগ বায়তুল আমান জামে মসজিদ; মো. ইখতিয়ার হোসেন, দক্ষিণ জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য; মনজুর আলম তালুকদার, আহ্বায়ক, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দল;
শহিদুল ইসলাম খান, সাবেক যুগ্ম আহ্বায়ক, উপজেলা বিএনপি; মোনায়েম খান, আহ্বায়ক, উপজেলা স্বেচ্ছাসেবক দল; নুরুল আবছার, অধ্যক্ষ, বান্দরবান সরকারি কলেজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লিবৃন্দ।

মেয়র শাহাদাত হোসেন বলেন, “মসজিদভিত্তিক শিক্ষা ও সামাজিক কার্যক্রমের মাধ্যমে সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ ছড়িয়ে দিতে হবে।”

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme