back to top

[the_ad id="407"]

আনোয়ারা ও দুবাইয়ে একযোগে মিয়া হাজী দৌলত প্রবাসী ফাউন্ডেশন’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রানা সাত্তার, চট্টগ্রামঃ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলা ও সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে একযোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে সামাজিক, মানবিক ও অরাজনৈতিক সংগঠন মিয়া হাজী দৌলত প্রবাসী ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী।

শুক্রবার রাতে আনোয়ারার মালঘর বাজারের আবদুল করিম চৌধুরী সড়কস্থ নুরুন্নবী মার্কেটের প্রধান কার্যালয়ে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মালঘর আহমদীয়া তৈয়বিয়া সুন্নিয়া আলিয়া দাখিল মাদ্রাসার অধ্যাপক হাফেজ মুহাম্মদ আনোয়ারী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুবাইয়ের বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ হেলাল, আনোয়ারা সাংবাদিক সমিতির অর্থ সম্পাদক সাংবাদিক মোঃ জাবেদুল ইসলাম, আস্থার আলো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ শেখ আব্দুল্লাহ, এ.সি.এস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোঃ নাবিল চৌধুরী এবং উত্তর বরুমছাড়া সানরাইজ সোসাইটির সাধারণ সম্পাদক মোঃ রাকিব। এছাড়া ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক মোঃ আজগর আলী, অর্থ সম্পাদক মোঃ ফরহাদ উদ্দিন সুমন, মোঃ তৌহিদুল ইসলাম , এহসান হাবিব মানিক, মোঃ মুবিনুল ইসলামসহ অসংখ্য সদস্য অংশগ্রহণ করেন।

অন্যদিকে, একই দিন রাত ৮টায় দুবাই আল লাইনে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে। এসময় প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরকল ইউনিয়ন প্রবাসী ফোরামের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আমিন এবং চুন্নপাড়া প্রবাসী উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি আতিকুর রহমান আতিক।

অনুষ্ঠানে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোহাম্মদ হোসাইন, সহ-সভাপতি মোঃ আনোয়ার হোসেন ও মোঃ রুবেল মিয়া, সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম, সিনিয়র সদস্য মোহাম্মদ সোহেল, মোরশেদুল আলম, মোহাম্মদ মিজান, মোহাম্মদ রিয়াদ,ওসমান গনিসহ অন্যান্য প্রবাসী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে দেশ-বিদেশে অসহায় মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষা ও মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে আসছে। তারা ফাউন্ডেশনের কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যাশা ব্যক্ত করেন।

শেষে দেশ-বিদেশের সকল প্রবাসী সদস্যদের মঙ্গল কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme