চট্টগ্রামের রাউজান উপজেলার মদুনাঘাট ব্রিজসংলগ্ন হাটহাজারী রোডে মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে বিএনপি নেতা মোহাম্মদ আবদুল হাকিম (৬৫) কে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ অবস্থায় এভারকেয়ার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত হাকিম বাগোয়ান ইউনিয়নের পাচখাইন গ্রামের বাসিন্দা ও গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী ছিলেন। তিনি স্থানীয় হামিম এগ্রো খামারের মালিক এবং দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।
রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ঘটনাস্থল থেকে নিহতের গাড়ি জব্দ করা হয়েছে।”
গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর এক ঘনিষ্ঠ নেতা বলেন, “আবদুল হাকিম ছিলেন নিবেদিতপ্রাণ কর্মী। রাজনৈতিক প্রতিহিংসার বলি হয়েছেন তিনি।”
স্থানীয়রা জানান, দুই বিএনপি গ্রুপের মধ্যে বিরোধ চলছিল, তারই জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে; অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
