রাঙামাটি সেনা রিজিয়নের কাপ্তাই ১০আর ই ব্যাটালিয়ন কর্তৃক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (১৩অক্টোবর)সকাল ১০টায় ১০আর ই ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকা হরিণছড়া মুখ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।শিক্ষা সামগ্রী বিতরণ করেন ১০আর ই ব্যাটালিয়নের অধিনায়ক লেঃকর্ণেল এ এস এম সাদিক শাহরিয়ার পিএসসি।
তিনি জানান, সেনাপ্রধানের দিক নির্দেশনায় শিক্ষার্থীদের মাঝে এই শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এসময় ভবিষ্যতে এধরনের কার্যক্রম সেনাবাহিনীর পক্ষ হতে দেয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
