back to top

[the_ad id="407"]

জলবায়ুর বিরুপ প্রভাব মোকাবেলায় কাপ্তাইয়ে বন বিভাগের গাছের চারা বিতরণ

কবির হোসেন, কাপ্তাই

“জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব মোকাবেলায় কাপ্তাইয়ে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা ১২টায় কাপ্তাই উপজেলা পরিষদের সামনে চারা বিতরণ করা হয়। পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বড়ইছড়ি বনশুল্ক পরীক্ষণ ফাঁড়ির উদ্যোগে এবং বড়ইছড়ি নার্সারী কেন্দ্রের বাস্তবায়নে এসব চারা বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের মাঝে বিতরণ করা হয়।

এসময় কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন প্রধান অতিথি উপস্থিত থেকে চারা গুলো বিতরণ করেন।

বিতরণকালে কাপ্তাই উপজেলা সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, বড়ইছড়ি বনশুল্ক পরীক্ষণ ফাঁড়ির কর্মকর্তা এসএম মহিউদ্দীন চৌধুরী মিশু, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহামুদ হাসান, প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া সহ বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিতরণকৃত ফলজ ও ঔষধি সহ বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme