back to top

[the_ad id="407"]

চট্টগ্রাম ইপিজেডে ভয়াবহ অগ্নিকান্ড

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল (সিইপিজেড) এলাকার আল হামিদ টেক্সটাইল নামে একটি কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ২টার দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানা যায়।

জানা গেছে, নয় তলা ভবনটিতে পাঁচ শতাধিক শ্রমিক রয়েছে।

চট্টগ্রামের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আলমগীর হোসেন বলেন, দুপুর পৌনে দুইটার দিকে কারখানায় আগুনের সংবাদ পেয়েছি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট কাজ করছে। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে বা কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি-না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme