back to top

[the_ad id="407"]

ফুলবাড়ীয়ায় খুচরা সার বিক্রেতাদের বহাল রাখার দাবিতে মানববন্ধন

মোঃ হাবিব, ফুলবাড়ীয়া( ময়মনসিংহ)প্রতিনিধিঃ

রবিবার (১৯ অক্টোবর)দুপুরে ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় খুচরা সার বিক্রেতা এ্যাসোসিয়েশন অব বাংলাদেশের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহি অফিসারের মাধ্যমে কৃষি সচিব বরাবর স্মারকলিপি প্রদান করে। উপজেলা পরিষদের সামনে আয়োজিত মানববন্ধনে সার ডিলার হামিদুল্লাহ তরফদার, আঃ রহমান, দিদারুল ইসলাম, উসমান গনি বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, সম্প্রতি তারা জানতে পারেন মাননীয় কৃষি উপদেষ্টা সংবাদ সম্মেলনে বলেন- দেশজুড়ে লাইসেন্সধারী খুচরা সার বিক্রেতাদের সনদ স্থগিত এবং দেশে খুচরা সার বিক্রেতা বলে কোন মহলকে আর পৃষ্ঠপোষকতা দেওয়া হবে না। এই সংবাদে ফুলবাড়ীয়া উপজেলার ১২৬ জন খুচরা সার বিক্রেতা হতাশ। আমাদের উৎকন্ঠা দীর্ঘদিনের জীবিকা নির্ভর খুচরা সার বিক্রয় কার্যক্রম স্থগিত হয়ে গেলে পরিবার পরিজন নিয়ে দু:চিন্তায় পড়বে। খুচরা সার বিক্রেতা ও তাদের পরিবারসহ ৫ কোটি কৃষক সরাসরি সুবিধাভোগী ও সেবাগ্রহীতা আর্থিকভাবে, লাইসেন্স বাতিল প্রক্রিয়া ক্ষতিগ্রস্থ হবে। যার নেতিবাচক প্রতিক্রিয়া দেশের তৃণমূলে আঘাত হানবে।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme