back to top

[the_ad id="407"]

চট্টগ্রামে র‌্যাবের অভিযানে রাউজানের অস্ত্র মামলার পলাতক আসামি আল আমিন বায়েজিদে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

রাউজান থানার একটি অস্ত্র মামলার পলাতক আসামি মো. আল আমিন (২৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আল আমিন নোয়াখালীর কবিরহাট থানার উত্তর ল্যামছি এলাকার করিমুল হুদার ছেলে।

শনিবার (১৮ অক্টোবর) রাত পৌনে ১১টায় চট্টগ্রাম নগরীর অক্সিজেন মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭’র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফ্ফর হোসেন

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, অস্ত্র মামলার এক পলাতক আসামি বায়েজিদ থানা এলাকায় অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে চট্টগ্রাম নগরীর অক্সিজেন মোড় এলাকা থেকে আল আমিনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের পর তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme