আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নের কৃতী সন্তান মো. ইব্রাহিম বাংলাদেশ সেনাবাহিনীতে সুযোগ পাওয়ায় রীতিমতো অভিনন্দনের ঝড় উঠেছে নিজ এলাকায়।
দীর্ঘদিন লং কোর্স শেষ করে ইব্রাহিম এখন বাংলাদেশ সেনাবাহিনী পরিবারের নিয়মিত সদস্য। তার এই অর্জনে এলাকাবাসীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের মোঃইদ্রিসের সন্তান মোঃইব্রাহিম।
এ বিষয়ে,ইব্রাহিমের বাবা মোঃইদ্রিস জানান,ইব্রাহিম ছোট বেলা থেকে সেনাবাহিনী পছন্দ করতো।তার ভিতর সব সময় অন্যায় প্রতিবাদ লক্ষ্য করেছি।তাই বাবা হিসাবে আমার ইচ্ছে ছিল আমার ছেলে একদিন দেশের সেবা করবে,দেশের জন্য কিছু করবে।মহান আল্লাহ আমাদের সেই ইচ্ছে পুরুন করেছে।আলহামদুলিল্লাহ।
