খাগড়াছড়ির মাটিরাঙ্গায় শিক্ষিকাকে ধর্ষণের অভিযোগে লিটন ত্রিপুরা নামে একজনকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৮টার এই দিকে এই ঘটনা ঘটে।
এ ঘটনায় গতকাল রাতেই ভুক্তভোগী বাদী হয়ে মাটিরাঙা থানায় ধর্ষণ মামলা করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৮টার দিকে স্কুল শিক্ষিকা তার বন্ধুকে নিয়ে খাগড়াছড়ি জেলা শহরে থেকে ৬ কিলোমিটার দূরে আলুটিলা বেড়াতে যায়। এ সময় লিটন ত্রিপুরা তাদেরকে অনুসরণ করেন। আলুটিলায় তারেং এলাকায় পৌঁছানোর পর মোটরসাইকেল চালক লিটন তাদের অস্ত্রের ভয় দেখিয়ে ওই শিক্ষিকাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে ও ১০ হাজার টাকা চাঁদক দাবি করেন। পরে ভুক্তভোগীর বন্ধু স্থানীয় সেনা ক্যাম্পে খবর দিলে সেনাবাহিনী ও স্থানীয়রা লিটন ত্রিপুরাকে আটত করে পুলিশের কাছে সোর্পদ করেন।
বিষয়টি নিশ্চিত করে মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তৌফিকুল ইসলাম বলেন, গতকাল রাত সাড়ে ৯টার দিকে ধর্ষণের অভিযোগে মোটরসাইকেল চালক লিটন ত্রিপুরাকে আটক করি। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইন মামলা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
